ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

গফরগাঁওয়ে ডোবার থেকে ভ্যান চালকের লাশ উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁওয়ে ডোবার পানি থেকে জামাল উদ্দিন (৫০) নামে এক ভ্যানচালকের লাশ উদ্ধার করেছে এলাকাবাসী৷ রবিবার (১১ জুলাই) সকালে লাশটি উদ্ধার করা হয়। জামাল উদ্দিন উপজেলার যশরা ইউনিয়নের শিকারীকান্দা গ্রামের মৃত সাহেদ আলীর ছেলে।


স্থানীয় সূত্রে জানা যায়, ভ‍্যানচালক জামাল উদ্দিন বাল্যকাল থেকেই মৃগী রোগে আক্রান্ত ছিলেন। শনিবার দূপুরের খাবারের পর জামাল উদ্দিন ভ্যান গাড়ি নিয়ে বাড়ি থেকে বের হয় ৷ রাতে বাড়িতে না আসায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। পরে রবিবার সকালে শিবগঞ্জ বাসস্ট্যান্ডের পাশে এক ডোবায় তার লাশ ভাসতে দেখে এলাকাবাসী।পরে তার লাশ উদ্ধার করে। যশরা ইউপি চেয়ারম্যান তারিকুল ইসলাম রিয়েল এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন ।

ads
ads
ads

Our Facebook Page

↑